শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। 

সত্যজিৎ দাস / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়ন এর নন্দনপুর বাজারে বুধবার (০৩ আগষ্ট) সকাল ১০ঃ০০ টা হতে বিকেল ০৪ঃ০০ টা পর্যন্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে রাস্তার উপরে গড়ে উঠা বাজারের প্রায় ১০টি দোকান ভেঙে দেওয়া হয়।

এছাড়াও ফুটপাত দখল করে রাখা প্রায় ২০ টি দোকান ভেঙে দেওয়া হয়। সবশেষে মো: রুহুল আমিন (সহকারী কমিশনার ভূমি) নিজে উপস্থিত থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেইন করে দেন এবং ফুটপাতে বসা দোকানদের তাদের জন্য নির্ধারিত শেডে বসার পরামর্শ দেন। 

Manual3 Ad Code

বাহুবল উপজেলার সহকারী কমিশনার ভূমি,মো: রুহুল আমিন বলেন,এ উচ্ছেদ অভিযান এর ফলে একদিকে যেমন বাজারের পানি নিষ্কাশনের সমস্যা সমাধান হয়,অন্যদিকে বাজারের রাস্তা প্রায় ১৬-১৭ ফুট চওড়া হয় এবং নন্দনপুর বাজার দীর্ঘদিন পরে ফিরে পায় তার আগের চেহারা। জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। 

Manual1 Ad Code

উক্ত অভিযান কাজে সহায়তা করেন বাহুবল মডেল থানার একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন লামাতাসী ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আ ক ম উস্তার মিয়া তালুকদার,বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন,সাবেক মেম্বার জনাব ফুল মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব আয়েশা আক্তার,উপজেলা ভূমি অফিস এর সার্ভেয়ার জনাব মীর মোহাম্মদ শাহিন এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় জনসাধারণ এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code