শিরোনাম
জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প *6th Annual Isaal-e-Sawab Mahfil of Allama Dubagi Sahib Qiblah Rahimahullah held in London* ​বানারীপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল সার্টিফিকেটসহ নানা অনিয়মের অভিযোগ জননিরাপত্তা ও আতঙ্কের ছায়া: মাদকের বিস্তার ও প্রতিকার মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছকাপন কলেজ তালামীযের উদ্যোগে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথ পৌর নির্বাচনে ১১ মেয়র ৯৭ কাউন্সিলার এর মনোনয়ন দাখিল

রাজা মিয়া / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

বিশ্বনাথ সিলেটঃ

Manual7 Ad Code

আসন্ন ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভা প্রথম নির্বাচনে ১১ মেয়র প্রার্থীসহ তিন পদে মোট ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারমধ্যে সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ আসনে কাউন্সিলর পদে ৭১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে ১১ জনের মধ্যে আ’লীগ, আল ইসলাহ ও জমিয়ত’সহ তিনজন প্রার্থী দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।বিশ্বনাথ পৌর নির্বাচনে ১১ মেয়র ৯৭ কাউন্সিলার এর মনোনয়ন দাখিল

Manual7 Ad Code

দলীয়ভাবে মনোনয়ন জমাদানকারী এই তিন মেয়র প্রার্থী হলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা প্রতীক), উপজেলা আল ইসলাহ’র সভাপতি তালুকদার মোঃ ফয়জুল ইসলাম (দেয়াল ঘড়ি) ও উপজেলা জমিয়তে ইসলাম’র সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাঁছ)।

Manual5 Ad Code

বাকি মেয়র পদপ্রার্থীদের দলীয় পরিচয় থাকলেও তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা করেছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকদ্দুছ আলী, উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন ও বিএনপি নেতা সমছু মিয়া।

এদিকে, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৫ জন। ১,২,৩ নং সংরক্ষিত আসনে ৬ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪ জন, ৬,৭,৯ নং ওয়ার্ডে ৫ জন। আর ৯ ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে ৭১ জন। এরমধ্যে ১ নং ওয়ার্ডে ৯জন, ২নং ওয়ার্ডে ১৫ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৯ জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

নির্বাচনের রির্টানিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৬ অক্টোবর, যাচাই বাছাই ১০ অক্টোবর, প্রত্যাহার ১৭ অক্টোবর, ভোটগ্রহন ২ নভেম্বর। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code