শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ময়মনসিংহের জামাই শশুড় বাড়ী এসে অজ্ঞান পার্টির খপ্পরে। 

SATYAJIT DAS / ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual2 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন এর দ্বিগাম্বর বাজারে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ব্যাক্তির পরিচয় মিলেছে। অজ্ঞাত ব্যক্তির নাম মাজহারুল ইসলাম,বয়স ৩০। তিনি ময়মনসিংহ সদর উপজেলার গৌরীপুর এর স্থায়ী বাসিন্দা।

মাজহারুল ইসলাম এর স্ত্রী সাজেদা খাতুন জানান,আমার বাপের বাড়ী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের ধরগাঁও গ্রামে। এখানে কয়েকদিন যাবৎ ধরে বেড়াতে এসেছি। আমাকে নিতে আমার স্বামী ময়মনসিংহ থেকে হবিগঞ্জে আসছিলেন। অপেক্ষা করতে করতে আমরা সকলে যখন ভয়ে এদিক ওদিক খোঁজ খবর নিচ্ছিলাম। ঠিক তখন বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্স থেকে একজন হুজুরের কল আসে। কল পেয়ে আমরা বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সে আসি। এখনও আমার স্বামীর জ্ঞান পুরাপুরি ফিরে আসেনি,হাসপাতালে ভর্তির পর মাঝে একবার কিঞ্চিৎ জ্ঞান ফিরে আসছিলো,তখন তিনি চোখ বন্ধ অবস্থাতেই আমার মোবাইল নাম্বারটা শুধু উদ্ধার করে নিয়ে আসা হুজুরকে বলেছিলেন। ঐ হুজুরই আমাকে কল করে খবর দেন।

Manual5 Ad Code

উল্লেখ্য যে,৪ ডিসেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে টাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী গাড়ী থেকে অচেতন অবস্থায় মাজহারুল ইসলাম (৩০)’কে নামিয়ে দিয়ে যায়। মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনেরা তাকে উদ্ধার করে থানা মারফতে বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের ভাষ্যমতে ও বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সের চিকিৎসকের কথানুযায়ী মাজহারুল ইসলাম’কে কেউ কোনোভাবে অসদুদ্দেশ্যে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে বা তার নাকে-মুখে স্প্রে করেছে,এর ফলে তিনি জ্ঞান হারিয়েছেন।

Manual4 Ad Code

মাজহারুল ইসলামের স্ত্রী বলেন,তার স্বামীর মোবাইল,মানিব্যাগ,ঘড়ি সবকিছু অজ্ঞান পার্টির লোকেরা নিয়ে গেছে। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তিনি স্থানীয় লোকজনের সহযোগিতায় তার বড় ধরনের কোন ক্ষতি হয়নি,তবে এখনও তার জ্ঞান পুরাপুরি ফিরেনি। তাই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code