শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে।

SATYAJIT DAS / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual5 Ad Code

মহান স্বাধীনতা অর্জন এবং মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাঃ একটি জাতির বহু ধর্ম-বর্ণ-গোত্র-শ্রেণিপেশার মানুষকে একতাবদ্ধ করে দীর্ঘ দুই যুগ ধরে মুক্তিসংগ্রাম পরিচালনা করা এবং স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা-দল হিসেবে আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন। এমনকি স্বাধীনতা অর্জনের পর মাত্র তিন মাসের মধ্যে মিত্রবাহিনীকে ফেরত পাঠিয়ে নিজস্ব জনবল দিয়ে দেশ পুনর্গঠন এবং বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আসা আওয়ামী লীগের আরো একটি বড় অর্জন। আওয়ামী লীগ প্রধান ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক ইমেজ এবং দূরদর্শিতার কারণেই সদ্য-স্বাধীন এই দেশটি বিশ্বব্যাপী পরিচিতি এবং গ্রহণযোগ্যতা পায়।

কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নেতাদের হত্যার ঘটনায় থমকে যায় সবকিছু। উগ্রবাদী ও স্বৈরাচারদের অপশাসনের কারণে দুর্ভোগের শিকার হয় মানুষ,আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ইমেজ হারিয়ে ফেলে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন চলাকালেই আবারো অন্ধকারাচ্ছতায় ডুবে যায় জাতি।

Manual3 Ad Code

কিন্তু রাজপথে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করে থমকে থাকা দেশপুনর্গঠনের কাজ নতুন করে শুরু করে। ১৯৯৮ সালের বন্যায় দেশের ৭০ শতাংশ এলাকা প্লাবিত হওয়ার পরেও,আওয়ামী লীগ সরকারের ত্রাণ কার্যক্রম এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের কারণে কোনো জনবল ক্ষয় ছাড়াই এই দুর্যোগ মোকাবিলা করে বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ।

Manual8 Ad Code

পরবর্তীতে ২০০৯ সালে সরকার গঠনের পর, জঙ্গিবাদ-উগ্রবাদের কড়াল গ্রাস থেকে বাঙালি জাতিকে মুক্তিদান এবং বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে,মাত্র এক যুগের মধ্য দেশকে ডিজিটাইজড করে বিস্ময় সৃষ্টি করে আওয়ামী লীগ সরকার। ক্ষুধা-দারিদ্র্য এবং উগ্রবাদের গ্রাসে নিমজ্জিত বাংলাদেশের এই উত্থানের উচ্ছ্বসিত প্রশংসা করছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়।

Manual8 Ad Code

সিলেট নিউজ24/রাজনীতি/বাংলাদেশ আওয়ামিলীগ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code