শিরোনাম
কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতির প্রত্যাশা পুরণে সততা ও দক্ষতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক

দেলোয়ার হোসেন / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

দি‌লোয়ার হোসাইন,বানিয়াচং :

Manual5 Ad Code

হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, সততা ও দক্ষতার সাথে কাজ করে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে। এর পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধ থেকে প্রত্যেক কর্মকর্তাদের কাজ করতে হবে। তিনি দুর্নীতি মুক্ত উপজেলা গঠনে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের কাজ করার নির্দেশ প্রদান করেছেন। কর্মকর্তাদের প্রতিটি কাজের গ্রহণযোগ্যতা বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করা কালীন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল প্রকার দুর্নীতির বিরোদ্ধে সোচ্চার থাকতে হবে।
১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মৎস্য অফিসার নুরুল ইকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা অফিসার নুরুল কবির, হিসাব রক্ষণ অফিসার লিটন চন্দ্র, মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক,ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান প্রমুখ। এছাড়া ও বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপূর্বে জেলা প্রশাসক, বানিয়াচং থানা ও ইউএনও অফিস পরিদর্শন করেন।
বিকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক বাস্তবায়নাধীন ২০২২-২০২৩অর্থ বছরে বানিয়াচং উপজেলাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (দলিত-হরিজন-রবিদাস,হরিজন)সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ইশরাত জাহান শিক্ষা বৃত্তি প্রদান করেছেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code