শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান।

SATYAJIT DAS / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া নামক স্থানে বুধবার (১৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

অভিযান পরিচালনা করেন জনাব মহুয়া শারমিন ফাতেমা (উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এবং জনাব মোঃ রুহুল আমিন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বাহুবল,হবিগঞ্জ। সহযোগিতায় ছিলো বাহুবল মডেল থানার একটি টীম। তখন অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয় এবং ১০টি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় মেম্বার ও পুটিজুরী পুলিশ ফাঁড়ির জিম্মায় দেওয়া হয়।কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

Manual6 Ad Code

এর আগে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর
১ঃ০০ টায় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার টু শাহাপুর রোডের পাশে জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক্সকেভেটর ব্যবহার করে বিপণনের উদ্দেশ্যে অবৈধভাবে মাটি উত্তোলন এর দায়ে মোঃ ফারুক মিয়া (৩৫),পিতা-মকছুদ আলী,গ্রাম- পূর্ব জয়পুর,ইউনিয়ন-ভাদেশ্বর নামক একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন কামাইছড়া পুলিশ ফাঁড়ির একটি দল।

Manual1 Ad Code

মহুয়া শারমিন ফাতেমা,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও জনস্বার্থে মাটি কাটা বন্ধ রাখতে হবে,কারণ এই দেশ ও দেশের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।

সিলেট নিউজ/অপরাধ/বাহুবল/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code