শিরোনাম
শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

Coder Boss / ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় সুলতু মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুই সন্তানের জনক নিহত সুলতু মিয়া পাশ্ববর্তী করিমগঞ্জ উপজেলার কুদকরমশি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, ১১ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১১ টায় তাড়াইল উপজেলার সহিলাটি গ্রামের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ জানান, অটোরিক্সাটি তাড়াইল বাজার হতে মিষ্টি লাউ বুঝাই করে নান্দাইলের দিকে যাচ্ছিল। তখন বৃদ্ধ লোকটিও একই রাস্তায় যাচ্চিল। কিন্তু হঠাৎ করে অটোরিক্সাটির সামনে পড়ে গেলে মাথায় ও কপালে আঘাত পায়। অটোরিক্সার ড্রাইভার করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরমশি (দুই আনিপাড়া) গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মো. শরীফ মিয়া তাড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০-১৫ মিনিট পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুজ্জামান মানিক ও ডাক্তার মাহফুজুর রহমান (এম.ও) ভিক্টিমকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে এস,আই হান্নানের নেতৃত্বে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। নিহতের পরিবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে ইচ্ছুক না থাকায়, উভয় পক্ষের সম্মতিক্রমে লাশ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভিকটিমের পরিবার থানায় কোন অভিযোগ দায়ের করেনি। তবে অটোরিক্সা ও ড্রাইভার পুলিশ হেফাজতে আছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code