শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কলার্স ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

রিপন মিয়া / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারে ‘স্কলার্স ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের ৫ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ও অসচ্ছল মেধাবী ছাত্র/ছাত্রীদের কে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

১১মার্চ (শনিবার) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তন কক্ষে সকাল ১১ঘটিকায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোঃ আবু তাহের, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহেনা খানম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি স্কলার্স ফাউন্ডেশনের মহতি এই উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করে কোমলমতি শিশুদের অত্যধিক জ্ঞানচর্চা, মেধা ও সৃজনশীলতার বিকাশ গঠিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় সমূহের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তোলে দেওয়া হয়। সংগঠনের যুগ্ন মহাসচিব সহকারী শিক্ষক সোহেল আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সৈয়ারপুর লক্ষীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা সাফেকা বেগম, কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়া বেগম, পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার, শিক্ষানবীশ আইনজীবী কামাল হোসেন চৌধুরী, সংগঠনের মহাসচিব কামরুল আহসান ও সদস্য মাসুম আহমদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code