শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় জামিনে ছাড়া পেয়ে সাবেক স্ত্রীর বাড়িতে গিয়ে মারধরের ঘটনায় সাবেক স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

Manual8 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া

Manual5 Ad Code

বরিশালের বানারীপাড়ায় জেল থেকে জামিনে বেড়িয়ে সাবেক স্ত্রীর বাড়িতে এসে
মারধর ও হুমকি ধামকি দেয়ায় মোঃ শামিম বালী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন লিনা খানম। থানার অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজার সংলগ্ন আবদুল হাকিম হাওলাদারের মেয়ে লিনা খানমের সাথে সৈয়দকাঠির সাতবাড়িয়া গ্রামের আবুল বালীর ছেলে
শামিম বালীর বিবাহ হয়। বিয়ের পর থেকে শামিম স্ত্রী লিনাকে যৌতুকের জন্য শারীরীক ভাবে নির্যাতন করে। নির্যাতন ও যৌতুক এবং কলহের এক পর্যায়ে লীনা ও শামিমের সাথে বিচ্ছেদ ঘটে। এর পরে লিনা তার স্বামী শামিমের বিরুদ্ধে বরিশাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে সেই মামলায় শামিম বালী গ্রেফতার হয়ে হাজতবাস করে। মামলা নং- ৩৩৮/২০২২। সম্প্রতি জেল থেকে জামিনে বেড়িয়ে শামিম ৩১ মে সকালে স্থানীয় আল আমিন ও কালাম ঘরামীকে সাথে নিয়ে সাবেক স্ত্রী লিনা খানমের বাড়িতে ঢুকে লিনাকে মারধর ও হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ অবস্থায় অসহায় লিনা খানম ও তার অসুস্থ পিতা সহ গোটা পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় রয়েছে। এ বিষয়ে আল আমিন জানায় শামীম বাইশারী বাজারে এসে চায়ের দোকানে বসে আমাদের সাথে কথা বলছিল। আমি আরো লিমার বড় মেয়ের কথা চিন্তা করে শামীমকে বিষয়টি বিলিয়ে ফেলতে বলি। তখন লিমা বাহিরে বসে আমাদের ছবি ও ভিডিও করে। তখন তাকে চাপ্পর দেবার কথা বলি। বর্তমানে শামীমদের জামিয়ে এসে লিমার বাড়িতে ডুকে মারধর ও হুমকি ধামকিতে লিমার পরিবার জীবন নিরাপত্ত্বাহীনতায় রয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানা ইনচার্জ (ওসি) জানান সঠিক তদন্ত পূর্বক অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং অসহায়কে আইনি নিরাপত্ত্বা দেয়া হবে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code