শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

সিলেট নিউজ ডেস্ক / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual7 Ad Code

শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশের আলোচিত কলা গাছের আঁশ দিয়ে কলাবতী শাড়ি তৈরির উদ্ভাবককে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ৪টায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সমাবেশ থেকে সারা দেশের আলোচিত কলা গাছের আঁশ দিয়ে কলাবতী শাড়ি তৈরির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। রাধাবতী দেবীর হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আব্দুস শহীদ এমপি।
মহিলা সমাবেশে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,
কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নারী
উদ্যোক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল পৌরসভার নারী কাউন্সিলর তানিয়া আক্তার, শারমিন জাহান, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নারী ইউপি সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, এবং বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code