শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

Coder Boss / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতাঃ

Manual3 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইজারা-বহির্ভূত চিলাই নদীর ভোলাখালী ও বামেরবন্দ গ্রামের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ ও বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বুধবার (২ আগষ্ট) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বামেরবন্দ গ্রামের চিলাই নদীর পাড়ে সমাজসেবক বাচ্চু মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সেলিম মিয়া,খোরশেদ মিয়া,আছিয়া খাতুন,আজিরুন নেছা সাত্তার মিয়া,আলাউদ্দিন, আলী হোসেন লিটন মিয়া,আহাম্মক মিয়া,শাহাব উদ্দিন,শুকুর আলী,বাবুল মিয়া,সাফির উদ্দিন,আলম মিয়া প্রমুখ

Manual1 Ad Code

বক্তারা বলেন, বালিছড়া,কিরণপাড়া গ্রামের বেশ কয়েকজন প্রভাবশালীর সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন।বালু উত্তোলনের ফলে এখানকার রাস্তাঘাট নদীতে বিলীন হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বামেরবন্দ,বালিছড়া,ভোলাখালী গ্রামের শতাধিক বাড়ীঘর চিলাই নদীতে তলিয়ে যাবে। সব হারিয়ে এলাকার মানুষ নিঃস্ব হবে।ভোলাখালী সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ধ্বংস হতে পারে কোটি টাকার সেতু!’অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Manual4 Ad Code

এলাকাবাসীর অভিযোগ, ইজারা-বহির্ভূত চিলাই নদীর ভোলাখালী ও বামেরবন্দ গ্রামের বিভিন্ন পয়েন্ট থেকে থেকে বালু তোলায় শতাধিক বাড়ীঘর হুমকির মুখে পড়েছে। বালু তোলা বন্ধ না হলে এলাকার শতাধিক বাসিন্দা বসতভিটা হারাবেন। তাঁরা দ্রুত বালু তোলা বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলেও লাঠিয়াল বাহিনী তাঁদের বিভিন্নভাবে হুমকি দেন। ভয়ে কেউ মুখ খুলতে পারেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আরিফ মোর্শেদ মিশু বলেন,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তবে উপজেলা প্রশাসন সব সময় এ ব্যাপারে তৎপর থাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়।
মামুন মুন্সি 01889458207
দোয়ারাবাজার,সুনামগঞ্জ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code