শিরোনাম
তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ হতে যাচ্ছেন, চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রতিপক্ষের উপর হামলার আসামী সেলিম ঘুরছেন এমপি নাহিদের সাথে, বিচারপ্রার্থী

Coder Boss / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জে নির্বাচনী জের ধরে প্রতিপক্ষের উপর হামলার আসামি সেলিম আহমদ সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। মামলার আসামি হয়ে এমপি’র সাথে প্রোগ্রামে অংশগ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করছেন মামলার বাদির পরিবার। তারা আসামিদের বিচার দাবি করেন।

Manual5 Ad Code

 

জানা যায়, গতকাল গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ৮ দিনের সফর শেষ করে ঢাকায় ফিরে গেছেন নুরুল ইসলাম নাহিদ এমপি। সফরকালে আসামি সেলিম আহমদকে এমপি’র সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা গেছে। কিন্তু এমপি নাহিদ ভুক্তভোগীদের খুঁজ নেননি। বরং আসামিকে তার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা গেছে। যে কারণে ক্ষোভ প্রকাশ করছেন বাদি পক্ষের পরিবার। এছাড়াও সেলিম আহমদ বিগত ইউনিয়ন নির্বাচনে তার পক্ষে কাজ না করায় উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা আংগুরা বেগমের পরিবার ও শিক্ষক মনির উদ্দিনের পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করে আসছে। সেলিম আহমদ প্রতিপক্ষের উপর হামলা করে জেল কেটেছেন বিষয়টিও বিভিন্ন গণমাধ্যম উঠে আসে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে ভুক্তভোগী পরিবার আইনের কাছে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual2 Ad Code

 

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের উপর গত (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টা ও পোনে ১১টার দুই দফা উপজেলার ঢাকাদক্ষিণ সাবরেজিস্ট্রি অফিসের সামনে ও আসামিদের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। এঘটনায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর দত্তরাইল গ্রামের মৃত জোয়াইদ আলীর ছেলে আব্দুল আজিজ বাদি হয়ে গত ২৭ এপ্রিল সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি (সি.আর মামলা নং- ১৫১/২০২৩ইং) দায়ের করেন যা পরবর্তীতে গোলাপগঞ্জ মডেল থানার (মামলা নং- ২৬, তাং-২৯/৪/২০২৩ই)। মামলায় ৯ জনের নামোল্লেখ করে আর ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলার ঘটনায় গত (২০ জুন) সিলেটের নিম্ন আদালতে আসামিরা জামিন চাইতে গেলে আদালত আসামি ৪ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন- দক্ষিণ রায়গড় দিঘীরপাড় গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ (৫০), তার ভাই এমরান আহমদ (৩০), ফয়াজ আলীর ছেলে জাবেদ আহমদ (১৯) ও সেলিম আহমদের ছেলে সায়েম আহমদ (২০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code