শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে চা শ্রমিক নেতৃবৃন্দের সহিত নতুন এসপি’র মতবিনিময়

ঝলক দত্ত / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual1 Ad Code

শ্রীমঙ্গলে শৃঙ্খলা,নিরাপত্তা,প্রগতি এই শ্লোগানকে সামনে নিয়ে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চা শ্রমিক ও নেতৃবৃন্দের সহিত সদ্য যোগদানকৃত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর সভাপতিত্বে ও ওসি তদন্ত আমিনুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান ( পিপিএম-বার)।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মোহন চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, সাবেক কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরাগ বাড়ই,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,সাবেক সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল।

Manual6 Ad Code

এছাড়াও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৪০ টি চা বাগান থেকে আগত চা শ্রমিক ও চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি পঙ্কজ কন্দ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি,বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা,ফুলছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি জগবন্ধু রায়,সন্তোষী রায় প্রমুখ।
এসময় সহশ্রাধিক চা শ্রমিক পুরুষ-মহিলা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,চা বাগানগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দূর্গা পূজা উৎসবে দেশীয় বৈধ মদের দোকানগুলো বন্ধ রাখতে অনুরোধ করেন। বহিরাগত মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও চা শ্রমিকদের লালিত গরু চুরি রোধ করতে গরু চোরদের চিহ্নিত করে তাদের ধরতে প্রস্তাবনা উপস্থাপনা করেন। এছাড়া চা বাগান শ্রমিকদের পুলিশে চাকরি প্রদান করতে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন চা শ্রমিক নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান তার বক্তব্যে বলেন,চা বাগান শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য থেকে বুঝা গেছে তাদের এ উপলব্ধি হয়েছে বিট্রিশরা চা বাগানে মদের প্রচলন করে তারা সপ্তাহে যা রুজি করেন প্রায় সব টাকা মদ সেবনে চলে যায়। তিনি তাদের এ উপলব্ধির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন,আপনাদের ছেলে-মেয়েরা বিভিন্ন পাপলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে ও সরকারি চাকরি পাচ্ছে। এটা আপনাদের আগ্রযাত্রার সহায়ক। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা জেলা পুলিশ মাদক সহ সব ধরনের আইনশৃঙ্খলা বিরোধী কাজ বন্ধ করতে দৃঢ প্রতিজ্ঞ রয়েছি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code