শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে ১৫৮ টি পূজামণ্ডপে বিতরণ হচ্ছে ৭৯ মেট্রিক টন চাল

ঝলক দত্ত / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual3 Ad Code

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫৮টি সার্বজনীন পূজামণ্ডপে প্রশাসনের মাধ্যমে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে ৭৯ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) এর উদ্যোগে প্রতিটি মণ্ডপের অনুকূলে ৫০০ কেজি করে মোট ৭৯ মে: টন চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
প্রধান অতিথি প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি চালের ডিও তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেবসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, এবং উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code