শিরোনাম
‘মানুষের কথা বলতে গিয়ে একদিন একা হয়ে গেলে সাহস দেবে কে?’—সাংবাদিক আজমলের আক্ষেপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম বিরোধী দল সমাচার ও তৃণমূল জনগণের আর্থিক উন্নয়ন প্রসঙ্গে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ব্রাম্মনকাঠী চ্যাম্পিয়ন কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে JICA প্রধান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ১২ বছরের বালক নিহত

Coder Boss / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

Manual4 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি জমি হালচাষ করার সময় ট্রাক্টরের (জমি চাষ করার জন্য ইঞ্জিনচালিত যন্ত্রবিশেষ) নিচে পড়ে আসিফ (১২) নামের এক বালক নিহত হয়েছে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল কাইকরহাটি গ্রামের আশরাফ উদ্দীন এর ছেলে আসিফ। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯ টায় বাড়ির সামনের হাওরে ট্রাক্টরে

Manual8 Ad Code

কৃষি জমি হালচাষ করতে ছিলেন একই গ্রামের হাদিছ মিয়ার ছেলে শাহিন। এমন সময় ট্রাক্টরের উপর বসা ছিল আসিফ। হালচাষ করার সময় ট্রাক্টরের উপর থেকে নিচে পড়ে যায় সে। তাৎক্ষণিক সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।

Manual4 Ad Code

তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এবং তাড়াইল থানা এসআই মুহা. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তাড়াইল থানা পুলিশ অফিসার মনসুর আলী আরিফ বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রাসেল শেখ (বিপিএম-বার) কে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code