শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিলেট নিউজ ডেস্ক / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রাঙ্গনে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ, তাড়াইল উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ, স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০ টায় তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় সংগীতের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত কুচকাওয়াজে তাড়াইল থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মাশতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মাদ আলমাস হোসেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মানসুর আলী আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আকতার খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

উপজেলা হলরুমে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন মসজিদে বাদ জহুর বিশেষ মোনাজাত এবং মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হয়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code