শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র স্টল পরিদর্শনে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান 

Coder Boss / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে মেলার সম্পানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) বিকেল ২টায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে দিনব্যাপী এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর আয়োজিত এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপি উপজেলার বিভিন্ন খামারিগণ তাদের গৃহপালিত পশু পাখি নিয়ে স্টলে আসেন।

Manual1 Ad Code

উন্নত জাতের গাভী বাছুর, মহিষ, ছাগল, ভেড়া হাঁস মুরগী, টার্কি,কোয়েল,কবুতর, শৌখিন পাখির স্টল বসে।

এ ছাড়াও বিভিন্ন প্রাণির প্রযুক্তি, উৎপাদিত দুগ্ধজাত পন্য ও মাংশ প্রক্রিয়াজাত পন্যের স্টল ছিল।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Manual6 Ad Code

পরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার

সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রাসেল হাসান বলেন, প্রাণিসম্পদের উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে। এই পদক্ষেপের কারণে পল্লী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হচ্ছে এবং খামার করে অর্থনৈতিক ভাবে অনেকই লাভবান হচ্ছেন।

একটা সময় জীবন জীবিকার জন্য মানুষ শহরে ও বিদেশমুখী হতো। কিন্তু এখন গ্রামাঞ্চলে সরকারী সহায়তা ও তদারকিতে প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন জীবিকায় পরিবর্তন এসেছে।

জৈন্তাপুর উপজেলায় এসে প্রাণিসম্পদ প্রদর্শনী’ তে ৪৮ হাজার টাকা মূল্যের জোড়া কবুতর দেখে মুগ্ধ তিনি হন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মাঝে পুরস্কার (চেক) বিতরণ করেন।

Manual2 Ad Code

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, সহকারী কমিশনার মোঃ ওমর সানী আকন,

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাইফউদ্দিন আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code