শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ইউনিয়ন পরিষদের নামে নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিলেট নিউজ ডেস্ক / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়নের নামে নদীপথে চাঁদাবাজি এবং সংবাদ সম্মেলনে বৈধ ইজারাদারদের নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিলেটের কোম্পানীগঞ্জের পিয়াইন নদীর শেরপুর ও নিজগাঁও মৌজার ইজারাদার সুজন মিয়া।

লিখিত বক্তব্যে ইজারাদার সুজন মিয়া বলেন, সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকের এলাকা নিয়ে পিয়াইন নদী ও সুরমা নদী অবস্থিত। ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সোহেলসহ গংদের নেতৃত্বে ১০-১২জনের একটি চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে। চাঁদাবাজরা প্রতিদিন ২-৩ লাখ টাকা চাঁদা আদায় করে আসছে। ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের পেড ব্যবহার করে দুই বছর ধরে অবৈধ ভাবে চলমান নদীতে প্রতিটি কার্গো, বাল্কহেড থেকে এক হাজার টাকা করে আদায় করছে চাঁদা। ইউনিয়ন পরিষদের রশিদ দিয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় চেয়ারম্যান পক্ষের লোকজন কর্তৃক পিয়াইন নদী বালু মহাল ইজারাদার, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর আমবাড়ি গ্রামের তৈমুছ আলীর ছেলে ওই সুজন মিয়া ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বুলবুল আহমদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি আরও উল্লেখ করেন, গেল ৭ জুলাই ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ইজারাদারদের নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। নদ-নদীতে কারা চাঁদাবাজি করছে এসব ঘটনা কোম্পানীগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অবগত আছেন উল্লেখ করে বলেন, চেয়ারম্যান কর্তৃক ক্ষমতার অপব্যাবহার করে সীমান্তের বিভিন্ন চোরাচালানিদের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নিচ্ছেন। এসব অবৈধ কর্মকান্ড আড়াল করতে ছাতক, কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যাচার ও মনগড়া বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ভবিষ্যতে ব্যবসায়ীদের বিরুদ্ধে এধরণের মিথ্যা বানোয়াট মানহানিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহবান জানান। অন্যতায় ব্যবসায়ীদের নিয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এসময় ব্যবসায়ী বুলবুল আহমদসহ একাধিক ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code