সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এ স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে বিশ্বম্ভরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে’ আজ বোধবার উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুজনের আয়োজনে উপজেলা কমিটি আয়োজন করে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, সুজনের সাধারণ সম্পাদক – এমদাদুল হক মিলন, সদস্য মোবারক হোসেন, শাহ আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট পরিচালনা করছেন। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র এবং রাজনৈতিক সাংস্কৃতির আমূল পরিবর্তন।
আরও বলেন সুজন- দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কারের জন্য আন্দোলন করে আসছে। সবার অংশগ্রহণে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।