শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সীমান্তের নিরাপত্তার পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় কাজ করবে বিজিবি-সিও

Coder Boss / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

জাহিদুল ইসলাম:::সীমান্তের নিরাপত্তার পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগান পূজা মন্ডপ পরিদর্শনে শেষে আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি এ কথা বলেন।

 

এ সময় তিনি আরও বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা মোতাবেক সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হচ্ছে। দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালক (ডিজি) মহোদয়ের নির্দেশ মোতাবেক দেশের সকল সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এই বাহিনী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যাধুনিক ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি আজ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে জল, স্থল ও আকাশপথে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম। সে কারণে দুর্গাপূজাকে ঘিরে অবৈধ পারাপার কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে বিজিবি সদস্যরা।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

পূজা মন্ডপ পরিদর্শনে শেষে আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জন প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীদের সাথে বিজিবর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, পাঁচ মৌজার বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দিন, মধ্য জাফলং বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেসক্লাবের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, রাধানগর বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জাফলং চা-বাগানের ফিল্ড সুপার ভাইজার কপিল উদ্দিন লিটন, ইউপি সদস্য সইলেন দেব, সয়েন ব্যানার্জি, পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকরা।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code