শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের গোয়াইনঘাটের এক ইমাম স্ত্রীর হাতে খুন

সিলেট নিউজ ডেস্ক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমিন নামে এক ইমাম খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

নিহত রুহুল আমিন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি গোলাপগঞ্জের হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

এবার দুই বন কর্মকর্তাসহ পাঁচজনকে কুপিয়ে হত্যাচেষ্টা

জানা গেছে, শুক্রবার রাতে কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমিনকে প্রথম অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিছে লুকিয়ে রাখে। এরপর তিনি রুহুল আমিনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয়স্বজনকে জানান, তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না।

Manual3 Ad Code

এরপর বিকেল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন। নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন।

Manual5 Ad Code

ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুহুল আমিনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code