শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাভারের কাউন্দিয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ভাঙচুর লুটপাট ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ ঈদু ও সামান মিয়ার বিরুদ্ধে

সিলেট নিউজ ডেস্ক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

Manual3 Ad Code

সাভারের কাউন্দিয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ভাঙচুর লুটপাট ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কাউন্দিয়া ইউনিয়নের মালেক ব্যাপারীর ছেলে ইদু মিয়া ও সামান মিয়া এই দুই ভাইয়ের বিরুদ্ধে । গত ৪ নভেম্বর (সোমবার ) ২০২৪ ইং সন্ধ্যা সাত ঘটিকার সময় পর কাউন্দিয়া ইউনিয়ন এর মাঝেরদিয়া স্থানীয় জয় গোপাল কবিরাজ এর বাড়ি ভাঙচুর লুটপাট হত্যা চেষ্টা ও বাড়ি দখলের চেষ্টার এ অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ।
জয় গোপাল কবিরাজ বলেন আমি একটি কাজে বাড়ি থেকে দূরে গেলে এই সুযোগে স্থানীয় সন্ত্রাসী ইদু মিয়া ও সামান মিয়া লোকজন নিয়ে আমার বাড়িতে ঢুকে প্রথমে ভাঙচুর লুটপাট করে এবং আমার বাড়িতে থাকা স্ত্রী শ্রী নয়ন কবিরাজ, শালী অঞ্জনা রাজবংশী, ও আমার স্ত্রীর ভাইয়ের মেয়ে অজান্তা রাজবংশীকে হত্যা ও বাড়ি দখলের ভয় দেখিয়ে রুমে থাকা ৪ লক্ষ টাকা তারা জোরপূর্বক নিয়ে যায় এবং যাওয়ার সময় বলেন বাড়িতে থাকতে হলে আরো টাকা দিতে হবে না হলে বাড়ির গেটে তালা লাগিয়ে দিবে, নাম বলতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর জায়গা জমি জবর দখল ও লুটপাট করাই তাদের পেশা , এর আগে আরেকটি হিন্দু পরিবারের জায়গা দখল করে নিয়েছে এই দুই ভাই এমনটিই বলেন তারা , ক্ষমতার পটপরিবর্তনের পর পরই তারা বেপরোয়া হয়ে ওঠে বলেও তারা জানান। এদিকে বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে গত শনিবার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ আট দফা দাবি জানিয়ে আসছেন । এগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের পরিপ্রেক্ষিতে এ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাঁদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আর এরই মধ্যে এরকম একটি ঘটনা স্থানীয় সুশীল সমাজ মেনে নিতে পারছেন না তারা বলেন এভাবে আর কতদিন চলবে সরকার কর্তৃক দ্রুত এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা , এ ব্যাপারে জানতে সাভার থানা পুলিশের মুঠোফোনে কল করে না পেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code