শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পূর্ব শত্রুতার জেরে দোয়ারাবাজারে কিশোরকে হত্যা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা

সিলেট নিউজ ডেস্ক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদ নগর (ইসলাম নগর) গ্রামের জাহির আলীর পুত্র দিলমান হোসেন (১৫) হত্যা মামলার আসামিদের কেউ গ্রেফতার হয়নি। ঘটনার ৩১ দিন পার হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের অবস্থানও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অভিযোগে জানাযায় গত (১অক্টোবর ২০২৪)সকাল ১০ টার দিকে বাড়ির পশ্চিমে দেখার হাওরে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র জুনেদ মিয়া (২৪) ও নিহত দিলমান হোসেন হাঁস ছড়াইতে ছিলেন। একটি হাঁসের মালিকানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে জুনেদ মিয়া ও তার পরিবারের লোকজন মিলে নিহত দিলমান ও তার ভাই আরমান কে দেশিয় অস্ত্র দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতালে মারা যান দিলমান হোসেন (১৫)।

গত ৫ অক্টোবর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা করেন নিহতের ভাই রোমান আহমেদ নোমান। যার থানার মামলা নং-৫/১৩১।

Manual3 Ad Code

আসামিরা হলেন,উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদ নগর (ইসলাম নগর) গ্রামের আব্দুল কাইউমের পুত্র জুনেদ মিয়া (২৮) ও জুবেদ মিয়া (২৪) মৃত খোয়াজ আলীর পুত্র আব্দুল কাইয়ুম (৫৫),আব্দুল করিম (৪৫),আব্দুর রহিম (৪২),আব্দুর রহমান (৩২)।

Manual8 Ad Code

নিহত দিলমান হোসেন একই এলাকার জাহির আলীর পুত্র। পেশাগত সে দিনমজুর ছিলেন একমাত্র উপার্জনকারী দিলমান হোসেনকে হত্যার পর পরিবারে চরম দুর্দিন যাচ্ছে।অসহায়ত্ব দেখা দিয়েছে পরিবারের। অভাব-অনটনের দিন কাটছে বলে জানান তার পরিবার।

এলাকাবাসী জানান এটি পরিকল্পিত হত্যা। হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Manual2 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল হক বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের আন্তরিকতার কোন ঘাটতি নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অভিযান অব্যাহত আছে। অবস্থান নিশ্চিত হয়ে খুব সহসাই আসামিদের গ্রেফতার করা হবে বলে জানান ওসি।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code