শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের চাঞ্চল্যকর “পান্না” হত্যা মামলার আসামী গ্রেফতার

SATYAJIT DAS / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলার চাঞ্চল্যকর পান্না আক্তার হত্যা মামলার প্রধান আসামী মান্না মিয়া ঢাকা জেলার সাভার এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেফতার।

Manual8 Ad Code

র‍্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল সোমবার (১৮ নভেম্বর) জানান,’ গত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯.০০ ঘটিকায় হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোছাঃ পান্না আক্তার (৩৬) ও আসামী মোঃ মান্না মিয়া তর্কে জড়িয়ে পরে। তর্কা-তর্কির এক পর্যায়ে ভিকটিম মোছাঃ পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার আসামী মোঃ মান্না মিয়া’কে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে। মারপিটের একপর্যায়ে আসামী মান্না মিয়া পালানোর জন্য দৌড় দেয়,কিন্তু তার পরেও মোছাঃ পান্না আক্তার মান্না মিয়ার পিছু নিলে আসামী মোঃ মান্না মিয়ার কাছে থাকা ছুরি দিয়ে মোছাঃ পান্না আক্তারকে আঘাত করে যারফলে ভিকটিম গুরুতর আহত হয়।

পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা আবস্থায় কর্তব্যরত চিকিৎসক মোছাঃ পান্না আক্তারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-৪,সিপিসি-২, নবীনগর ক্যাম্প,সাভার,ঢাকা এর যৌথ আভিযানিক দল গত ১৬ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৯:২০ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ঝাউচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জ জেলার সদর থানার মামলা নং-২৫/২৪০, তারিখঃ ২৬ অক্টোবর ২০২৪ইং খ্রিঃ ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মান্না মিয়া (২৫), পিতা-ফারুক মিয়া,সাং-পূর্ব লেঞ্জাপাড়া, থানা-শায়েস্তাগঞ্জ,জেলা- হবিগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও,দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‍্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code