রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রবিবার সকালে মরদেহ ময়নাতদন্ত জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুজিত দাস জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই চালকের গাড়িটি ছিনতাইয়ের জন্য গলা কেটে তাঁকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা, তবে কোনা শত্রুতার জেরেও এ হত্যাকাণ্ড হতে পারে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, রানীগঞ্জ টোল প্লাজার সিসিটিভির ফুটেজের সাহায্যে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের দূত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।#