শিরোনাম
তারেক রহমানের পিতা- মাতা দুজনই ছিলেন রাষ্ট্র প্রধান। তাঁর কাজ হোক দেশের সর্ববৃহৎ ও সর্বজনীন বানারীপাড়ায় গাছ চাপায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লড়ছে অবুঝ শিশু: আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ইতালিতে প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাই নিহত পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ?
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে ছাত্র আন্দোলনে আহতদের তালিকা যাচাই-বাছাইয়ে সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক : / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

Manual2 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  আহতের তালিকা যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ছাত্র সমন্বয়কদের সাথে
উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির সদস্য সোহেল মিয়া ও রাজিব আহমদ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
আগষ্টে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সংঘটিত ঘটনায়  আহত দোয়ারাবাজার উপজেলার ৫  জনের তালিকা নিয়ে আলোচনা হয়।

Manual8 Ad Code

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান নিহত ও আহতদের তালিকা সঠিকভাবে হয়েছে কিনা, কেউ বাদ গিয়েছে কিনা,অথবা বেসরকারী ক্লিনিকে যারা চিকিৎসা নিয়েছে তারা তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে কিনা। এ সময় ছাত্র সমন্বয়করা তালিকা দেখেন। তারা ও কতৃপক্ষ তালিকা যাচাই ও বাছাই করার জন্য সময় নেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code