শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট- সুনামগঞ্জ সীমান্তে ফের দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক

Coder Boss / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

Manual4 Ad Code

সিলেট সীমান্ত এলাকায় চোরাই পথে ভারত থেকে আনা দেড় কোটি টাকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার (৯ ডিসেম্বর) ভোরে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করা হয়।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, বিছনাকান্দি এবং কালাইরাগ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক করে। এ সময় চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০০ টাকা বলে জানানো হয়।

 

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালন বন্ধে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code