শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে চাঞ্চল্যকর শিশু ইব্রাহিম খলিলুল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

সিলেট নিউজ ডেস্ক : / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

Manual4 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গত শনিবার (৭ ডিসেম্বর)বিকালে শিশু ইব্রাহিম খলিলুল্লাহ (০৭) নিজ গ্রামের মনসুর আহমদ এর বাড়ীর উঠানে তার সহপাঠীদের সাথে লুকো চুরি খেলা করা অবস্থায় নিখোঁজ হয়।চারদিকে খোজাখুজি পরেও তার সন্ধান না পেয়ে গত ০৮/১২/২০২৪ ইং তারিখ দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়রী করে তার পিতা-ইদ্রিছ আলী, নং-৩৪৩,

Manual3 Ad Code

পুলিশ সুত্রে জানাযায়, সাধারন ডায়রী দায়েরের পর  দোয়ারাবাজার থানা পুলিশ নিখোঁজ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ’কে খোঁজাখুজি করতে থাকে। খোজাখুজি  অবস্থায় গত ০৯/১২/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় কুশিউড়া গ্রামের তাইজ উদ্দিন এর  চাল বা ছাদ বিহীন পরিত্যক্ত পাকা দালান ঘরের ইব্রাহিম খলিলুল্লাহ এর মৃতদেহ পাওয়া যায়। 

ঘটনাস্থলের পারিপার্শ্বিকতায়, আলামত দৃষ্টে এবং মৃত ইব্রাহিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হওয়ায় বিষয়টি পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে দোয়ারাবাজার থানা পুলিশের নিকট প্রতীয়মান হয়। পরবর্তীতে ইব্রাহিমের পিতা ইদ্রিছ আলী বাদী হইয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে দোয়ারাবাজার থানা পুলিশ নিয়মিত মামলা রুজু করেন।

Manual4 Ad Code

মামলা রুজুর পর হইতে সুনামগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আ. ফ. ম. আনোয়ার হোসেন খান সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় দোয়ারাবাজার থানার  অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র)/মুহাম্মদ আসলাম হোসেন সহ দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম মামলার রহস্য উদঘাটনে নিরলসভাবে কাজ করতে থাকে। দোয়ারাবাজার থানা পুলিশের টিম একাধিকবার মামলার ঘটনাস্থল পরিদর্শনের একপর্যায়ে ইব্রাহিমের পিতা ইদ্রিছ আলীর মামী একই গ্রামের বাসিন্দা বেদেনা খাতুন (৩৪) হত্যাকান্ডের সহিত জড়িত আছে মর্মে সন্দেহজনক গত ১৫/১২/২০২৪ খ্রি: তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দোয়ারাবাজার থানায় নিয়ে আসে।

Manual4 Ad Code

 জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, গত ০২ মাস পূর্বে ওয়ারিস সম্পত্তি নিয়া ইব্রাহিমের পরিবার আসামি বেদেনা খাতুনের শ্বশুরের সাথে ঝগড়া করে এবং বেদেনা খাতুন ও তার স্বামীকে ইব্রাহিমের পরিবার মারধর করতে উদ্যত হয়।

Manual4 Ad Code

 উক্ত ঘটনার জের ধরে আসামি বেদেনা খাতুন ইব্রাহিম কে  হত্যার জন্য পরিকল্পনা করতে থাকে এবং গত ০৭/১২/২০২৪ইং তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় ইব্রাহিম খেলাধুলা করা অবস্থায় সুকৌশলে তাকে গেঞ্জি দ্বারা মুখ  বেধে এবং রশি দ্বারা হাত পা বেধে আসামির দেবর মৃত নজরুল ইসলাম এর অব্যবহৃত একটি ঘরের কক্ষে নিয়া রাখে এবং গত ০৯/১২/২০২৪খ্রি: তারিখ অনুমান ০৩.৩০ ঘটিকার সময় তাহার শরীরের বিভিন্ন স্থানে জখম করত: গলা টিপে প্রাণে হত্যা করিয়া গুম করার উদ্দেশ্যে একই গ্রামের মোঃ তাইজ উদ্দিন এর পরিত্যক্ত পাকা দালান ঘরের  ফেলে রাখে। 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন,

আসামি বেদেনা খাতুনকে হত্যা মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে সে উক্ত ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code