শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে  কব্জিকাটা গ্রুপ এর অন্যতম সদস্য বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

সিলেট নিউজ ডেস্ক : / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি: 

Manual5 Ad Code

অবশেষে রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বুধবার (২ জুলাই) বিকেলে র‍্যাব-২ ও ৬ এর বিশেষ অভিযানে নড়াইল জেলার লোহাগড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। খালিদুল হক হাওলাদার জানান, শিশু, মহিলা, বৃদ্ধ সবার ওপর নির্বিচারে চাপাতি চালাতেন টুন্ডা বাবু। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হলেও ২ মাস ১০ দিন পর জামিনে বের হয়ে আসেন তিনি। আলোচিত শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সহকারী হিসেবে টুন্ডা বাবু কাজ করতেন বলে জানান খালিদুল হক হাওলাদার। আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী রাজত্ব চালায় টুন্ডা বাবু। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ২টি ডাকাতি, ২টি মাদক ও ২টি দস্যুতার মামলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারিও তাকেও গ্রেপ্তার করে র‍্যাব-২ । গত ৫ মে তিনি জামিনে মুক্ত হয়ে আগের চেয়ে দ্বিগুণ বেগে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে থাকেন। তিনি মূলত, কব্জিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে আরও দ্বিগুণ বেগে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খালিদুল হক হাওলাদার আরো বলেন, টুন্ডা বাবু মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারকৃত আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হন। তিনি কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ১০টির অধিক মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করেছেন। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ মূল্যবান সামগ্রী ছিনতাই করত এবং রাত গভীর হলেই বাসাবাড়ি, ফ্ল্যাট ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিত।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code