শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় গ্রেফতার ১

সিলেট নিউজ ডেস্ক : / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে খলিলপুর ইউপির শেরপুর নতুন বস্তি এলাকা থেকে পুলিশ ঐ আওয়ামী কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুন বস্তি এলাকার মৃত বাছন মিয়ার পুত্র আওয়ামীলীগ কর্মী মো. জাবেদ মিয়া (৪০)।

Manual6 Ad Code

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন-গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাবেদ মিয়াকে (৪০) শেরপুর নতুন বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তিকে শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর বাদী হয়ে দায়েরকৃত মামলায় ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায় ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়।

Manual2 Ad Code

এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code