শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সিলেট নিউজ ডেস্ক : / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে সিলেটের এম এ জি ওসমানি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সন্ধ্যা পর তার নিজ দোকানে প্রবেশ করে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে। আশপাশের সিএনজি চালক ও ব্যবসায়ীরা চিৎকার শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অবস্থা আশঙ্কাজনক। আহতকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে রেফার্ড করেন। সিলেটের হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ব্যবসায়ী রুবেল আহমদ এর বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা সিএনজি চালক বলেন, আমরা রুবেল ভাইয়ের পাশের দোকান মাতৃছায়া ইলেকট্রনিক এর সামনে বসে গল্প করছি। তখন তিনি বাঁচাও বলে ডাক দেন। উনাকে ধরে সিএনজিতে করে হাসপাতালে নিয়ে যাই। এরমধ্যে দেখে যারা মেরেছে তারা সবাই পালিয়ে গেছে।

নিহত রুবেলের শ্যালক ইমন তরফদার বলেন, দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন। সাদাইপাতি নামের তার নিজের সুনামধন্য প্রতিষ্ঠান আছে। হয়তো কারো সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে সেই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। সিলেটে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে ও আইনি ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code