সিলেট নিউজ ডেস্ক :
সিলেট সিটি করপোরেশনের আওতাধীন ৩৫নং ওয়ার্ডের
সিলেট কৃষি বিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট ইকোপার্কের যে রাস্তা।
দীর্ঘদিন যাবত এখানে অনেক বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎতের খুটি পড়ে আছে।
ছবিতে দেখতে পারছেন হ্যাঁ চলুন আসল কথায় আসি।
ঠিক এই যায়গায় সন্ধ্যা হলেই মাদক সেবনের আড্ডা বসে
গাঞ্জার আর ফেনসিডিল এর ঘ্রান তারপর এখান থেকেই শুরু
সিলেটের বিভিন্ন অলিগলিতে চলে ছিন্তাই।
তারপর এখানেই এসে পালিয়ে আশ্রয় নেয় মাদকাসক্ত ব্যক্তিরা।
আবার শুরু হয় মাদক সেবনের আড্ডা।
আমার কথা হচ্ছে প্রশাসন এতো দূর্বল কেনো।
এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা এতো চুপ কেন।
এখানে যদি কোনো ঘটনা ঘটে তখন কি তারা জাগ্রত হবেন।
কারণ বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আওতাধীন এই ইকোপার্ক ও ফরেস্ট তাদের অংশ।
আমাদের নিশ্বাস ফেলার যায়গার বদলে আমার কি
গাঞ্জা আর ফেনসিডিল এর নিশ্বাস নিয়ে বাচতে হবে
এখানে অনেক মানুষ আসেন শান্তিতে নিশ্বাস নেওয়ার জন্য।
বাচ্চাদের কে প্রাকৃতিক সম্পদ দেখাতে বেড়াতে নিয়ে আসেন।
আমাদের আগামীর প্রজন্ম কি এইসব মাদক সেবনের আড্ডা দেখে কি বড় হবে।