শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকা আগারগাঁও এলাকায় রাস্তার উপরে  ফার্মেসী ৪ টি দোকানকে অর্থদন্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত

সিলেট নিউজ ডেস্ক : / ১৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code

নূর হোসাইন :

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

রাজধানীর আগারগাঁও এ নিউরোসাইন্স হাসপাতাল সংলগ্ন এলাকায় অধিক মূল্যে ঔষধ বিক্রয়, অবৈধভাবে রাস্তার উপরে অস্থায়ী ফার্মেসী স্থাপনসহ বিভিন্ন অপরাধে চারটি ঔষধ দোকানকে অর্থদন্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। “বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু প্রতারক চক্র। 

২১ আগস্ট ২০২৫ ইং আনুমানিক ১১.৩০ ঘটিকা হতে ০১.৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তার উপরে  অবৈধ অস্থায়ী ঔষধ দোকান স্থাপন ও উক্ত দোকানসমূহে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে  বিভিন্ন দোকানকে অর্থদন্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। সম্প্রতি র‌্যাব -২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালের সামনে রাস্তার উপরে অবৈধভাবে নির্মিত অস্থায়ী ঔষধের দোকানে অসাধু চক্র ও দালালদের সহযোগিতায় অতি উচ্চ মূল্যে ঔষধ বিক্রয় করে এবং সেবাগ্রহীতাদের সাথে প্রতারণা করে আসছে। প্রাপ্ত সংবাদ যাচাই এর নিমিত্তে র‌্যাব -২ উক্ত স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতা ২১ আগস্ট ২০২৫ ইং আনুমানিক ১১.৩০ ঘটিকা হতে ০১.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তাৎক্ষণিকভাবে একজন সেবা গ্রহীতা অভিযোগ দিলে  র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে ৪ (চার) টি ফার্মেসিকে অধিক মূল্যে ঔষধ বিক্রয় করা ও অবৈধভাবে ফার্মেসি স্থাপন করার অপরাধে অর্থদন্ড প্রদান করেন। একই সাথে জনশৃংখলার স্বার্থে এবং সেবা নির্বিঘ্ন করার জন্য দোকান গুলো মেইনরোড থেকে সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন খান আসিফ তপু , সিনিঃ সহকারী পুলিশ সুপার

Manual4 Ad Code

সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code