শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সময়ের প্রয়োজনে গঠিত হলো তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব

সিলেট নিউজ ডেস্ক / ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

আল-মামুন খান:

Manual6 Ad Code

বর্তমানে চরম এক কান্তিকাল অতিক্রম করছে সাংবাদিকরা। সাংবাদিকের শত্রু এখন সাংবাদিকরা। মানহীন, যেনতেন একাধিক সাংবাদিক সংগঠন সৃষ্টি করে সাংবাদিকের প্রতিপক্ষ হয়ে উঠেছে সাংবাদিকরা। এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তোরনের লক্ষ্যে সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা, সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা, সাংবাদিকদের সাথে বন্ধন আরো সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় নিয়ে, তাড়াইল উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার নবীন প্রবীন সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করলো তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব। ৭ সেপ্টেম্বর/২৫ রবিবার বিকালে অনাড়ম্বর পূর্ন এক পরিবেশে তাড়াইল উপজেলা হলরুমে নব গঠিত তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পূর্বে বর্তমান অস্থির সময়ে, সাংবাদিকদের মধ্যে ঐক্য পূনঃ প্রতিষ্টা করে তাড়াইল উপজেলার উন্নয়ন অগ্রযাত্রাকে কিভাবে আরো তরান্বিত করা যায়, তার উপর বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সর্ব সম্মতিক্রমে উপস্থিত সাংবাদিকদের সমন্বয়ে তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব গঠিত হয়। 

নব গঠিত কমিটির সভাপতি হিসাবে ভোরের আকাশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল কে মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারন সম্পাদক হিসাবে দৈনিক জনবাণী পত্রিকার তাড়াইল উপজেলা প্রতিনিধি আল-মামুন কে এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক কৃষ্ণ দাস রায় কে মনোনীত করা হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নূর সালাম খান (দৈনিক জনকণ্ঠ কলামিস্ট), সহ সাধারন সম্পাদক জুবায়ের আহমাদ জুয়েল (দ্যা ডেইলি কান্ট্রি টুডে), কোষাধক্ষ্য শাহ রফিকুজ্জামান মিথুন(দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), শিক্ষা ও সংস্কৃতি  সম্পাদক আদিল মাহমুদ হিমেল (দৈনিক সংবাদ সংযোগ), দপ্তর সম্পাদক দিলোয়ার হোসাইন (দৈনিক সংবাদ বাংলাদেশ), নির্বাহী সদস্য মাকদুম সাত্তার রুবেল (দৈনিক ক্রাইম তালাশ), নিশাদ খান (আলোকিত বাংলাদেশ)।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code