শিরোনাম
বানারীপাড়ায়  তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার স্মরণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান ও গ্যাস স্প্রে কার্যক্রম উদ্বোধন আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ পশ্চিম ঠাকুরের মাটিতে শোকের ছায়া, না ফেরার দেশে নুর মিয়া আমি আ. লীগের প্রথা বিরোধী লেখক , বিশেষ করে দলীয় সিদ্ধান্ত গুলো সবই ভুল,যাকে বলে জনবিরোধী না ফেরার দেশে চলে গেলেন পশ্চিম ঠাকুরের মাটির প্রবীণ মুরব্বি হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই

সিলেট নিউজ ডেস্ক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান(৩৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ২৭ (অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual4 Ad Code

৩৫ বছর বয়সেই থেমে গেল তাঁর প্রাণের গান, স্তব্ধ হলো এক মধুর কণ্ঠের সুর। জীবনের এই প্রারম্ভেই শেষ হয়ে গেল প্রতিভাবান এক শিল্পীর পথচলা।

আলী ইনসান ছাতক উপজেলার গণেশপুর ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Manual4 Ad Code

“আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া”—সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী হিসেবে তিনি ছাতকসহ সিলেট অঞ্চলে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর কণ্ঠে ছিল লোকজ জীবনের গল্প, প্রেম আর মাটির গন্ধ।

ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা সবাই আলী ইনসানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code