শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া: বিলুপ্তির পথে শতবর্ষী ঐতিহ্য

সিলেট নিউজ ডেস্ক / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

আল-মামুন খান, (নিজস্ব প্রতিনিধি):

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত তালজাঙ্গা বাজার। শতবর্ষী ঐতিহ্য বহন করে চলা এ বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি এলাকার মানুষের স্মৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। জমিদার রাজচন্দ্র রায়ের ঐতিহ্যবাহী বাড়ি, প্রাচীন পুকুর, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ভবন আর রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়কে ঘিরে তৈরি এ বাজার এক সময় ছিল বাণিজ্য ও আড্ডার প্রাণকেন্দ্র।

মঙ্গলবার (১৮নভেম্বর) বিকেল ৪টার দিকে সরজমিন গিয়ে দেখা যায়, পুকুরপাড়ের শান্ত পরিবেশ, পুরনো গাছপালা আর ঐতিহাসিক স্থাপনার উপস্থিতি তালজাঙ্গা বাজারকে এলাকার মানুষের কাছে বিশেষ করে তোলে। দিনের বেলায় বাজারের পাশের খেলার মাঠে বসে হাট, যেখানে এক সময় আশপাশের গ্রামের মানুষদের ভিড়ে সরগরম থাকত এলাকা কিন্তু বাজারের বর্তমান অবস্থা তার অতীতের ঐতিহ্যের সঙ্গে যেন বিস্তর অসামঞ্জস্য। আধুনিকতার ছোঁয়া তো দূরের কথা, মৌলিক অবকাঠামোগত সুবিধাও পাচ্ছে না ব্যবসায়ীরা।

Manual7 Ad Code

বাজারের প্রবেশপথগুলো ভাঙাচোরা, পুরনো টিনের ছাউনি থেকে খসে পড়ছে টিন, সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা, নেই সড়কবাতি। ফলে রাতের বেলায় ভয় ও অনিরাপত্তার মধ্যে থাকেন ব্যবসায়ী ও ক্রেতারা।
বাজারে নেই সিসি ক্যামেরা। এতে চোরচক্র একের পর এক চুরি চালিয়ে যাচ্ছে। দোকানদারদের অভিযোগ, বাজারে নিরাপত্তাহীনতার কারণে রাতে দোকান খালি রেখে যাওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ।

এই বিষয়ে জানতে চাইলে তালজাঙ্গা বাজার কমিটির ২বারের নির্বাচিত সভাপতি ও তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম নূরুল হুদা ওরফে জুয়েল পাশা বলেন-

Manual5 Ad Code

“শতবছরের ঐতিহ্যবাহী এ বাজারটি এখন অবহেলার স্বীকার। আধুনিকতার ছোঁয়া লাগেনি এ বাজারে। বিদ্যুৎ চলে গেলেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এখানে কোন সড়কবাতি নেই। বাজারের প্রবেশপথগুলো ভাঙাচোরা, টিন গুলো খসে পড়ছে, সিসি ক্যামেরা নেই, ফলে দোকানীরা চুরের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। ঘন ঘন চুরি হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও বাসিন্দাদের দাবি, এতো পুরনো ও গুরুত্বপূর্ণ একটি বাজারকে অবহেলায় ফেলে রাখা চলতে পারে না। তারা দ্রুত বাজার সংস্কার, রাস্তা উন্নয়ন, আলো স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সিসি ক্যামেরা স্থাপনের দাবি তুলেছেন।

Manual4 Ad Code

তালজাঙ্গা বাজার শুধু একটি হাট-বাজার নয়; এটি এলাকার মানুষের জীবন, ঐতিহ্য আর দৈনন্দিন সত্তার অংশ। এ বাজারকে আধুনিকায়ন ও সংরক্ষণের উদ্যোগ এখন সময়ের দাবি।
তা নাহলে বিলুপ্তির পথে ধাবিত হবে শতবর্ষী ঐতিহ্যের এই বাজার, ফলে ক্ষতিগ্রস্ত হবে পুরো এলাকার সংস্কৃতি, অর্থনীতি ও জীবনযাত্রা।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code