শিরোনাম
সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলের স্বপন রায়ের শেষ বিদায়

SATYAJIT DAS / ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার পর্যটন নগরী শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ এসকে রায় কমপ্লেক্সের স্বত্বাধিকারী,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক প্রয়াত সত্যেন্দ্র কুমার রায় (এসকে রায়)-এর জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি স্বপন কুমার রায় (৭১) আর নেই।

পারিবারিক সূত্রে জানা যায়,গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিলেট থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মহাসড়কে বিকেল সাড়ে চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

Manual8 Ad Code

স্বপন কুমার রায় দুই ভাই ও এক বোনের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

Manual3 Ad Code

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মরদেহ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়িতে নেওয়া হলে সেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; জগন্নাথ সেবা সংঘের সদস্যবৃন্দ,সবুজবাগের সমাজসেবক ও আমাসুফের সাধারণ সম্পাদক উত্তম রায়, Stand for Our Endangered Wildlife-এর প্রতিনিধি সোহেল শ্যাম,গণমাধ্যমকর্মী রুপক দত্ত,সত্যজিৎ দাস, রতন মালাকারসহ আরও অনেকে।

এছাড়া এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ,এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়,যুগ্ম সদস্যসচিব রাসেল থিংগুজাম এবং জেলা কমিটির সদস্য হমদয় দাশ শুভসহ বিভিন্ন নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

Manual6 Ad Code

শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ বলেন, “স্বপন কুমার রায় ছিলেন একজন নীরব সমাজসেবক ও মানবিক রাজনীতিবিদ। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান শ্রীমঙ্গলবাসী আজীবন স্মরণ করবে। তাঁর মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।”

এসময় শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়,“স্বপন রায় কালী বাড়ির উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে আজীবন নিবেদিত ছিলেন। তাঁর নেতৃত্ব,সহযোগিতা ও আন্তরিকতা মন্দির পরিচালনায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

Manual2 Ad Code

স্বপন কুমার রায়ের মৃত্যুতে শ্রীমঙ্গলের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code