শিরোনাম
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ম অবমাননার ভুয়া অভিযোগে একের পর এক হামলা, নেই বিচার

সিলেট নিউজ ডেস্ক / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

১. পাবনার সাথিয়া উপজেলার বনগ্রাম বাজারে ২০১৩ সালে ধর্মীয় অবমাননার ভুয়া অভিযোগে অর্ধশত হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বনগ্রাম বাজারে স্থানীয় ব্যবসায়ী বাবলু সাহার ছেলে রাজীব সাহার বিরুদ্ধে অভিযোগ ওঠে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার। বনগ্রাম হাটের দিনে শত শত লিফলেট বিলিয়ে সাধারণ জনগণকে উত্তেজিত করা হয়। কিন্তু পরে পুলিশের তদন্তে দেখা যায় রাজীব এরকম কোনো পোস্টই দেননি।

২.রামু ট্র্যাজেডি, কক্সবাজার: ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামে এক বৌদ্ধ যুবকের ফেসবুকে পবিত্র কুরআন অবমাননার একটি ছবি ‘ট্যাগ’ হওয়ার অভিযোগ তুলে তাণ্ডব চালানো হয়। পরে দেখা যায় ছবিটি এডিট করা ছিল এবং উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছিল।

Manual1 Ad Code

ফলাফল: ১২টি বৌদ্ধ বিহার এবং হিন্দু ও বৌদ্ধদের অর্ধশতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ১৯টি মামলা করা হলেও একটি মামলারও রায় হয়নি। অধিকাংশ আসামি জামিনে মুক্ত।

৩.নাসিরনগর হামলা: তারিখ: ৩০ অক্টোবর, ২০১৬। রসরাজ দাস নামে এক মৎস্যজীবীর ফেসবুক আইডি থেকে একটি বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগ ওঠে। পিবিআই (PBI) পরে জানায়, রসরাজ সেদিন মাছ ধরছিলেন এবং তাঁর ফোন থেকে ওই ছবি পোস্ট করা সম্ভব ছিল না; কেউ তাঁর আইডি হ্যাক করে বা এডিট করে এটি করেছে।

Manual3 Ad Code

ফলাফল: ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরবাড়ি লুটতরাজ ও ভাঙচুর করা হয়। ৯ বছর পার হলেও বিচার কাজ শেষ হয়নি। মূল হামলাকারীরা এখনো অধরা বা জামিনে বাইরে।

Manual8 Ad Code

৪.শাল্লা হামলা, সুনামগঞ্জ: তারিখ: ১৭ মার্চ, ২০২১। ঝুমন দাস নামে এক যুবক হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন। একে ‘ধর্ম অবমাননা’ হিসেবে প্রচার করে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

ফলাফল: নোয়াগাঁও গ্রামের হিন্দুদের প্রায় ৮০-৯০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

Manual3 Ad Code

বিচারের অবস্থা: ঝুমন দাসকে দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হলেও মূল উস্কানিদাতা ও হামলাকারীরা দ্রুত জামিন পেয়ে যায়। বর্তমানে মামলাটি স্থবির হয়ে আছে।

৫.কুমিল্লা ও পীরগঞ্জ তাণ্ডব: তারিখ: ১৩ অক্টোবর, ২০২১ কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের একটি পূজামণ্ডপে হনুমান মূর্তির কোলে কুরআন রাখা হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় জনৈক ইকবাল হোসেন নামক এক ব্যক্তি রাতে এটি রেখেছিলেন। এটি কোনো হিন্দু ধর্মাবলম্বীর কাজ ছিল না।

ফলাফল: এই গুজব ছড়িয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এবং রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ব্যাপক হামলা হয়। পীরগঞ্জে জেলে পল্লীর অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

বিচারের অবস্থা: রংপুরের ঘটনায় বেশ কিছু চার্জশিট দেওয়া হলেও মূল বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্তরা এখনো পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা পাননি বলে অভিযোগ রয়েছে।

৬.সর্বশেষ ময়মনসিংহের ভালুকা উপজেলায় (ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কাছে) গত ১৮ ডিসেম্বর রাত ৯টায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। পরে দেহ গাছের সাথে বেঁধে পুড়িয়ে দেওয়া হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।ধর্ম অবমাননার ভুয়া অভিযোগে একের পর এক হামলা, নেই বিচার

বিবিসি বাংলাসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ধর্ম অবমাননার অভিযোগে আক্রমণ করা হয়েছিল কিন্তু কেউ নিজে শুনেছে তার প্রমাণ নেই। দীপুর পরিবারের অভিযোগ, পাওনা টাকা চাওয়া নিয়ে দীপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।আমাদের মাঝে কিছু মানুষ নামে দানব আছে যাদের মন মানুষীকতা খুবই নিচ বিবেকহীন মানবের কান্ড এটি সবাইকে আইনের আওতায় আনা হউক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code