শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এ এস আই আলী হাসানের দুঃসাহসিকতায়  বানারীপাড়ায় পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

সিলেট নিউজ ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual2 Ad Code

জানা গেছে,গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের দিক নির্দেশনায় ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে থানার সহ উপ-পরিদর্শক মো. আলী হাসানের দুর্দান্ত সাহসিকতায় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। তারিকুল ইসলাম উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ছাহেদ আলী হাওলাদারের ছেলে এবং সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. আলী হাসানের তিক্ষ বুদ্ধি ও দক্ষতায় সৈয়দকাঠী হতে অস্ত্রসহ তারেককে গ্রফতার করা সম্ভব হয়েছে। তরুণ উদীয়মান এ পুলিশ অফিসার সাহসিকতার সাথে দীর্ঘদিন যাবৎ বানারীপাড়ার  বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বানারীপাড়া থানায় দীর্ঘদিন পরে হলেও সহকারী উপ পরিদর্শক আলী হাসানের সাহসী পদক্ষেপ এবং তথ্য নির্ভরশীল সোর্সের মাধ্যমে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদাসহ তারেককে গ্রেফতার করতে পেরেছেন। এই অভিযান সম্বন্ধে সহকারী উপ পরিদর্শক আলী হাসান বলেন আমি এই কাজটি সফল করার জন্য দীর্ঘদিন যাবত তথ্য সংগ্রহ করে চলছি। এজন্য আমি সোর্সের সহায়তা নিয়েছি। প্রতিনিয়ত আমি তথ্য সংগ্রহ করেছি, এবার আমি ১০০% নিশ্চিত হয়ে থানা ইনচার্জ মজিবুর রহমানের  দিক নির্দেশনায় ওসি তদন্ত শতদল মজুমদারের নেতৃত্বে অন্যান্য অফিসারদের সহায়তায় অবশেষে এই অভিযানকে সাফল্যে রুপ দিতে পেরেছি। থানা পুলিশ জানিয়েছে অভিযানকালে তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, তারিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে মামলা করে তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

অস্ত্র বহনকারী তারিকুল ইসলাম বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। সে তার এলাকাসহ পাশ্ববর্তী এলাকা গুলোতেও এসব অস্ত্রের ক্ষমতা দেখিয়ে বিগত সরকারের আমলেও  নৈরাজ্যের সৃষ্টি করতো।তারিকুল ইসলামকে আটক করায় সৈয়দকাঠি ইউনিয়নের সাধারণ জনগন থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code