শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে এনসিপি নেতার পরিবারে হামলা আহত পাঁচ

সিলেট নিউজ ডেস্ক / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

সোহেল আহমদ সাজু,  বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) :

Manual1 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুস সালাম (৫০) ও তাঁর স্ত্রী–সন্তানের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।বিশ্বম্ভরপুরে এনসিপি নেতার পরিবারে হামলা আহত পাঁচ

 

ঘটনাটি ঘটে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ ইউনিয়নের নতুনপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বদরুল (৩৫), নজরুল (৩০), মুন্না (২০), ফুলছুদা বেগম (৩৪) ও অজ্ঞাতনামা আরও ৫/৭ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে আব্দুস সালামের রেকর্ডীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। ঘটনার দিন জমিতে প্রবেশকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

 

Manual3 Ad Code

একপর্যায়ে ১নং অভিযুক্ত বদরুল তার সহযোগীদের উদ্দেশে  খুন করে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুস সালাম নিজ ঘরে আশ্রয় নিলেও অভিযুক্তরা জোরপূর্বক ঘরে ঢুকে তাঁর ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, বদরুল ধারালো ছুরি দিয়ে আব্দুস সালামের থুতনির নিচে আঘাত করলে তিনি গুরুতরভাবে জখম হন। একই সময় অভিযুক্ত নজরুল কাঠের রুইল দিয়ে তাঁর কন্যা মোহনা আক্তারের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত তুললে ডান হাতের কবজিতে হাড়ভাঙা জখম হয়। এ ছাড়া স্ত্রী আকলিমা আক্তারসহ পরিবারের অন্য সদস্যরাও হামলায় আহত হন।

 

Manual2 Ad Code

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।আহত আব্দুস সালাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি এনসিপি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সদস্য সচিব মোবারক হোসেনের মাধ্যমে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, বসতঘরে অনধিকার প্রবেশ, দেশীয় অস্ত্র প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Manual6 Ad Code

 

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code