শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‎বিএনপি সভাপতির দখলে সাংগঠনিক ‎সম্পাদকের ইজারা নেওয়া জলমহাল!

মোঃ নাদিরুজ্জামান আজমল / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‎
‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নিয়েছে জলমহাল দখলকে কেন্দ্র করে। উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে একই কমিটির সাংগঠনিক সম্পাদকের ইজারা নেওয়া জলমহাল জবরদখলের গুরুতর অভিযোগ উঠেছে।
‎
‎এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, মামলা এবং স্থানীয় রাজনীতিতে নির্বাচনের আগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী নেতা।
‎
‎জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার ৪০৮ একর আয়তনের বিলমাসকা জলমহালটি গত নভেম্বর মাসে বাংলা সনের ৩০ চৈত্র পর্যন্ত ৫০ লাখ ১৩ হাজার টাকায় সরকারের কাছ থেকে ইজারা(খাস আদায়) নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন। কিন্তু ইজারা পাওয়ার কয়েক দিনের মধ্যেই উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও তাঁর অনুসারীরা জলমহালটির নিয়ন্ত্রণ নিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎এ ঘটনায় স্থানীয় বিএনপিতে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। গত ৬ জানুয়ারি দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা তিতুমিরসহ কয়েকজন আহত হন এবং থানায় মামলাও দায়ের হয়। এরপর থেকেই এলাকায় এসব নিয়ে উত্তেজনা চলছে।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, দলের শীর্ষ নেতা হয়েও যদি সভাপতি গায়ের জোরে অন্য নেতার ইজারা নেওয়া জলমহাল দখল করেন, তাহলে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হবে-এটাই স্বাভাবিক। মানুষ এখন বিএনপিকে নিয়ে হাসাহাসি করছে।
‎
‎অষ্টগ্রাম সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় জানায়, বিলমাসকা জলমহালটি ১৪৩০ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ পর্যন্ত পূর্ব শেখেরহাট মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মো. রিপন মিয়ার নামে বছরপ্রতি ৮৫ লাখ টাকায় ইজারা ছিল। আগের ইজারাদার ১৪৩২ বঙ্গাব্দের ইজারার টাকা পরিশোধে ব্যর্থ হলে ২০২৫ সালের ১৩ নভেম্বর ইজারা বাতিল করা হয়। এরপর নভেম্বরেই ৩০ চৈত্র পর্যন্ত ৫০ লাখ ১৩ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে জলমহালটি ইজারা(খাস আদায়) পান বিএনপি নেতা শাহীন।
‎
‎এসএম শাহীন অভিযোগ করে বলেন, ‘জলমহাল ইজারা নেওয়ায় উপজেলা বিএনপি সভাপতি আমার ওপর ক্ষিপ্ত হন। তাঁর বাড়ি জলমহালের কাছাকাছি হওয়ায় প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি দেখিয়ে আমাকে সেখানে যেতে দিচ্ছেন না। কয়েকদিন পর পর লাখ লাখ টাকার মাছ বিক্রি করা হচ্ছে, অথচ আমি কিছুই পাচ্ছি না। প্রশাসনের কাছে বারবার গিয়েও প্রতিকার মিলছে না। সামনে নির্বাচন, তাই দলের শীর্ষ নেতারাও নির্বিকার ভূমিকা পালন করছেন।’
‎তিনি আরও জানান, ৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে দখলদার উচ্ছেদের আবেদন করা হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনও বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
‎
‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ বলেন, এই জলমহালটি যে এসএম শাহীন ইজারা পেয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এ মর্মে মাইকিং করা হয়েছে। আর ইজারার শর্ত অনুযায়ী জলমহালের দখল নিজ দায়িত্বে বুঝে নিতে হয়।
‎
‎অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া সিন্ধা জানান, বৈধ ও যথাযথ প্রক্রিয়ায় জলমহালটি ইজারা দেওয়া হয়েছে। তবে ইজারার শর্ত অনুযায়ী মাঠপর্যায়ের দখল ইজারাদারকেই (শাহীন) নিশ্চিত করতে হবে। আমরা তাঁকে আইনগত সহযোগিতা দেব।
‎
‎অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, ‘প্রশাসন গোপনে ষড়যন্ত্র করে অবৈধভাবে জলমহালটি ইজারা দিয়েছে। আগের ইজারাদারের কাছ থেকে আমরা আগেই মোটা অঙ্কের টাকায় জলমহাল নিয়েছি। সেখানে প্রায় কোটি টাকা বিনিয়োগ আছে আমাদের। বিষয়টি নিয়ে আমরা আদালতে মামলা করেছি। সেখানে আমাদেরই বৈধ অধিকার রয়েছে।’
‎
‎তবে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, কোনো ইজারাদার সরকারি জলমহাল অন্যকোনো পক্ষকে আইনত সাবলিজ দিতে পারে না।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code