শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো ৫০টি গরু

সিলেট নিউজ ডেস্ক / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

শবে বরাতের রাতে নামাজ শেষে নিজের গবাধিপশুর খামারে ফিরছিলেন ওসমান গণি। পথে তার নিকট আত্মীয় তাকে মুঠোফোনে জানান, আগুনে জ্বলে যাচ্ছে তার খামার। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন মুহুর্তেই সব ছাই হয়ে গেছে। এমন দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। আর জামায়াত কর্মী কৃষক ওসমান গণির খামারে আগুনের ঘটনা স্বাভাবিক নয় বলে দাবি স্থানীয়দের।

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর এলাকায় হাওর পাড়ে গতকাল রাত ৯টার সময় ঘটে এ ঘটনা।

Manual3 Ad Code

ওসমান গণিসহ স্থানীয়দের দাবি, ছোট-বড় মিলিয়ে তার খামারে ৫০টি গরু, ৫০০ হাঁস ও ১০টি ভেড়া ছিল। ৭টি গরু পুড়ে মারা গেছে। আগুনে ঝলসে আহত অবস্থায় আশেপাশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ১০টি। বাকী ৩৩টি গরু ও ভেড়াগুলোর খোঁজ মিলে নি এখনো। হাঁসগুলোও সব পুড়ে গেছে। ধ্বংস স্তুপের মাঝে তাদের কঙ্কাল গুলোই কেবল অবশিষ্ট আছে।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া বলেন, রাতে রাস্তা থেকে দেখতে পাই খামারে আগুন জ্বলছে। বাঁশ জ্বলে ঠাস ঠাস শব্দ করছে। পরে দৌড়ে গিয়ে দেখি ওসমান গণি অজ্ঞান হয়ে পড়ে আছে। মানুষ আগুন নেভাচ্ছে।

Manual6 Ad Code

আব্দুল লতিফ বলেন, ওসমান গণির খামারে ৫০টি গরু, ১০টি ভেড়া ও হাঁস ছিল। কয়েকটি মারা গেছে। আগুনে ঝলসে গেছে কয়েকটি গরু। এখনো কয়েকটি খুঁজে পাওয়া যায় নি।

সব হারিয়ে নিঃস্ব ওসমান গণি এখন খুঁজে ফিরছেন তার বাকি গবাধিপশু গুলো। স্থানীয় নারী-পুরুষ আসছেন দেখতে। তাকে স্বান্তনা দিচ্ছেন কেউ কেউ।

Manual1 Ad Code

খামারী ওসমান গণি বলেন, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। নামায শেষ করে আসার আগেই আমার সব শেষ হয়ে গেছে। আমি সন্দেহভাজনদের নাম পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছি।

ওই এলাকায় ছোট-বড় আরো শতাধিক খামারী রয়েছেন। এসব খামারীদের মাঝেও এখন দেখা দিয়েছে আতঙ্ক। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, এলাকায় অনেকের খামার রয়েছে। এরকম ঘটনার ফলে আমরা আতঙ্কিত। এমন অবলা প্রাণীর সাথে নিষ্ঠুরতায় জড়িতদের শাস্তি হওয়া দরকার।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ কাজ করছে। আমরা ভিকটিমকে পরামর্শ দিয়েছি অভিযোগ করতে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code