শিরোনাম
শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ফিসারী দখল ও মাছ লুটের অভিযোগ: ইউপি সদস্যসহ ২ জন আহত

সিলেট নিউজ ডেস্ক / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual5 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে মোল্লাপাড়া গ্রামে ফিসারী দখল ও মাছ লুটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাড়াইল থানাধীন মোল্লাপাড়া গ্রামে ইউপি সদস্য মোঃ খাইরুল ইসলাম (৪৫)-এর দখলীয় ফিসারীতে একদল লোক প্রবেশ করে সেচ মেশিন দিয়ে পানি নিষ্কাশন করে মাছ তুলে নিয়ে যায়। লুট হওয়া মাছের আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।তাড়াইলে ফিসারী দখল ও মাছ লুটের অভিযোগ: ইউপি সদস্যসহ ২ জন আহত
খাইরুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০২০ সালের ২০ জানুয়ারি স্থানীয় দুই ব্যক্তির কাছ থেকে ৭ শতাংশ জমির ফিসারী ১ লাখ ৫০ হাজার টাকায় বন্ধক নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পরবর্তীতে ওই জমি অন্যের কাছে বিক্রি করা হলে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ফিসারীতে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, মাছ লুটে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে আহত করে এবং তার বুক পকেট থেকে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার ছেলে সাঈম মিয়া (১৪)কেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে।
আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code