শিরোনাম
সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা

সিলেট নিউজ ডেস্ক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :- ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভোরে অন্তত ৫ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে এবং এতে দুইজন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, এ বিষয়ে এখনো তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

Manual2 Ad Code

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আশুলিয়ার চিত্রশাইল-কান্দাইল এলাকার রাজাবাদশা মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন আলামিন (৩০) ও পারভেজ (২২)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আলামিন জানান, তিনি পেশায় একজন ঠিকাদার এবং পারভেজ একটি দোকানের কর্মচারী। ভোরে পাওনা টাকা নিয়ে মোটরসাইকেলে করে জামগড়া এলাকায় বাসায় ফিরছিলেন তারা।পথে মৃধা বাড়ি ঈদগাহ মাঠের সামনে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইয়ের চেষ্টা করা হলে বাধা দিলে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তারা দুজনই আহত হন। পরে হামলাকারীরা প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আলামিনের দাবি, হামলায় জড়িতরা হলো শুটার বাপ্পি, কামরুল ও ভাদাইল এলাকার লেংরা রাসেল।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত শুটার বাপ্পি পূর্বেও রাজধানীর ফকিরাপুল এলাকায় গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় জড়িত ছিলেন এবং দেশ ছাড়ার চেষ্টাকালে যশোর সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছিলেন।

অন্যদিকে, রাসেল নামের আরেক অভিযুক্ত কিছুদিন আগে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন বলে দাবি করা হয়। তবে এসব তথ্যের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

স্থানীয় বাসিন্দা সালাম মৃধা বলেন,ভোরে আমরা অন্তত ৫ বার গুলির শব্দ শুনেছি। ঘটনাস্থলের একটি হোটেল তখন খোলা ছিল, সেখানকার লোকজনও বিষয়টি দেখেছে। তবে কারা গুলি চালিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না।”

আরেক বাসিন্দা আনোয়ার হোসেন জানান,ঘটনার পরপরই পুলিশ আসে। গুলির চিহ্নও দেখা গেছে বলে শুনেছি।”

Manual2 Ad Code

মুঠোফোনে পারভেজ জানান, তার পায়ে গুলি লেগেছে এবং বর্তমানে কিছুটা সুস্থ আছেন। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেননি।

জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন,ঘটনাস্থল আমাদের আওতাধীন কিনা তা নিশ্চিত নই। এ বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি।”

Manual5 Ad Code

অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন,এ ধরনের কোনো ঘটনার তথ্য এখনো আমাদের কাছে নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code