শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে শ্রমিক নেতার চোখে মরিচ গুঁড়ো দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে মা*দক ব্যবসায়ীরা

সিলেট নিউজ ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সিএনজি শ্রমিক সংগঠনের এক নেতাকে কু*পিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি, পাওয়ার টমটম শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২৩৫৯ এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ই*য়াবা কারবারি আল আমিন প্রকাশ সুমন, মোঃ রাজন মিয়া (রাজন আহমদ) প্রকাশ ই*য়াবা রাজন, স্বপন মিয়া সহ প্রথমে তাকে মরিচের গুড়া ছুঁড়ে কিল-ঘুষি মারা শুরু করে পরে সে জীবন বাঁচাতে দৌড়ে একটি বাসায় প্রবেশ করে সেখানে তাকে চাইনিজ কুড়াল দিয়ে তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং তা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে স্থানীয় ব্যবসায়ী নেতা হাজী কামাল হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যস্থতা এবং শ্রীমঙ্গল প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যতিত বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code