শিরোনাম
ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Satyajit Das / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

দেশব্যাপী আসন্ন হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শ্রীমঙ্গলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আয়োজনটি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শ্রীমঙ্গল এবং সহযোগিতায় ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। এতে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সম্রাট পোদ্দার,মেডিকেল অফিসার (ডেন্টাল) ডা. সুভাষ দেবনাথ,হেল্থ ইনচার্জ শহীদুল শহীদ,এমটি ইপিআই আলাল উদ্দিন আলালসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক,নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual8 Ad Code

সভায় জানানো হয়,আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের নিচে শিশু রয়েছে এমন অভিভাবকরা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

জন্মনিবন্ধন না থাকা শিশুদের ক্ষেত্রেও টিকা গ্রহণের সুযোগ থাকবে বলে জানানো হয়। তবে আগাম রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি বৈধ ডকুমেন্ট পাওয়া যাবে।

ক্যাম্পেইনের আওতায় শুধু ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়ে এ কার্যক্রম চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। সিটি কর্পোরেশন এলাকায় এটি চলবে ২০ মে পর্যন্ত।

Manual3 Ad Code

অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,টিকাদান ব্যবস্থায় সাম্প্রতিক বছরগুলোতে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ঘাটতিই (ইমিউনিটি গ্যাপ) বর্তমান প্রাদুর্ভাবের অন্যতম কারণ।

এ ছাড়া শিশুদের দুই ডোজ হামের টিকা (৯ মাস ও ১৫ মাসে) দেওয়া হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে ৬ মাস বয়সী শিশুদেরও টিকাদানের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ইপিআইয়ের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান,টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম ও সিরিঞ্জ সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং অতিরিক্ত সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code