শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার

সিলেট নিউজ ডেস্ক / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শেরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার চোরাই ও অবৈধ পণ্য জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় একটি কুরিয়ার সার্ভিসের মিনি কাভার্ড ভ্যানসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

আজ রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ছয়টার দিকে জেলা সদর থানাধীন শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট সাকলাইন মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিকালীন এ অভিযান পরিচালনা করেন। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের নির্দেশনায় ঢাকা মেট্রো-ম-১১-৬২৬৮ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ভ্যানটিতে সরকারের বৈধ অনুমতি ছাড়া চোরাই পথে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, প্রসাধনী সামগ্রী, শাড়িসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ফেসওয়াশ, স্কিন কেয়ার ক্রিম, মেহেদি, চকলেট ও ভারতীয় শাড়ি। এসব পণ্যের আনুমানিক মোট বাজারমূল্য ২১ লাখ ৮৮ হাজার ৯৮০ টাকা।

Manual1 Ad Code

এ ঘটনায় ভ্যানটির চালক মো. ইয়াসিন মোল্লা (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোলাপগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code