শিরোনাম
সিলেটে শিশু ফাইমা হত্যা: মূল আসামি গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ ও ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী সিলেটে অটোরিকশা চালকের অভিযোগ: ব্যাটারি কিনে প্রতারণার শিকার, ক্ষোভ প্রকাশ ইউসেপ বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চল সোশ্যাল ইনক্লুশন রিজিওনাল সেইফগার্ডিং কমিটির  মিটিং অনুষ্ঠিত থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরই বখাটেদের আনাগোনা, উদ্বিগ্ন পরিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার: বাইশারী ইউনিয়ন যুবদলের ডালিম ও রফিককে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার: বানারীপাড়া উপজেলা যুবদল নেতা ডালিম ও রফিক স্ব-পদে বহাল মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের যোগদান দুষ্টামির ছলে ভয়াবহ ঘটনা, প্রাণ গেল ৯ বছরের শিশু রামিমের ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে অটোরিকশা চালকের অভিযোগ: ব্যাটারি কিনে প্রতারণার শিকার, ক্ষোভ প্রকাশ

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :
সিলেট নগরীর চাঁদনীঘাট রোডের ঝালোপাড়া এলাকায় অবস্থিত “সাইফ ব্যাটারি হাউজ” নামের একটি দোকানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক অটোরিকশা চালক। নতুন ব্যাটারি কিনেও পুরাতন ব্যাটারি দেওয়া এবং খারাপ আচরণের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।https://dailysylhetnews24.com/2026/05/11/60689/

Manual5 Ad Code

ভুক্তভোগী চালকের অভিযোগ অনুযায়ী, তিনি তার অটোরিকশার জন্য দোকানটি থেকে তিনটি নতুন ব্যাটারি ক্রয় করেন। তবে কিছুদিন পর ব্যাটারিতে সমস্যা দেখা দিলে তিনি দোকানে যোগাযোগ করেন। প্রথমে দোকান কর্তৃপক্ষ তাকে কয়েকদিন ঘুরানোর পর নির্দিষ্ট দিনে যেতে বলেন।
পরবর্তীতে তিনি দোকানে গেলে দীর্ঘ সময় বসিয়ে রাখার পর দোকানের ম্যানেজার তাকে দুটি পুরাতন ও একটি নতুন ব্যাটারি নেওয়ার প্রস্তাব দেন। এ সময় তিনি প্রতিবাদ করলে দোকান কর্তৃপক্ষ তার সঙ্গে খারাপ আচরণ ও গালাগালি করেন বলে অভিযোগ করেন।
পরে বাধ্য হয়ে ব্যাটারিগুলো নিয়ে এলেও পুনরায় সমস্যা দেখা দিলে তিনি আবার দোকানে যোগাযোগ করেন। তখন দোকান থেকে তাকে জানানো হয়, “চার্জ দিয়ে গাড়ি চালান, আমরা আর ব্যাটারি পরিবর্তন করতে পারব না।” এরপর থেকে তার ফোনও রিসিভ করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী অটোরিকশা চালক অন্যান্য চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তের দাবি জানান।
📍 অভিযুক্ত দোকানের ঠিকানা:
সাইফ ব্যাটারি হাউজ, চাঁদনীঘাট রোড, ঝালোপাড়া, সিলেট।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code