শিরোনাম
তাড়াইলে ‘স্কুল ফিডিং’ প্রকল্পে নিন্ম মানের খাবার পরিবেশন ও অনিয়মের অভিযোগ সিলেটে শিশু ফাইমা হত্যা: মূল আসামি গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ ও ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী সিলেটে অটোরিকশা চালকের অভিযোগ: ব্যাটারি কিনে প্রতারণার শিকার, ক্ষোভ প্রকাশ ইউসেপ বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চল সোশ্যাল ইনক্লুশন রিজিওনাল সেইফগার্ডিং কমিটির  মিটিং অনুষ্ঠিত থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরই বখাটেদের আনাগোনা, উদ্বিগ্ন পরিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার: বাইশারী ইউনিয়ন যুবদলের ডালিম ও রফিককে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার: বানারীপাড়া উপজেলা যুবদল নেতা ডালিম ও রফিক স্ব-পদে বহাল মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের যোগদান দুষ্টামির ছলে ভয়াবহ ঘটনা, প্রাণ গেল ৯ বছরের শিশু রামিমের
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ‘স্কুল ফিডিং’ প্রকল্পে নিন্ম মানের খাবার পরিবেশন ও অনিয়মের অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

Manual8 Ad Code

মাখদুম সাত্তার রুবেল, তাড়াইল প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পুষ্টির মান নিশ্চিত করতে সরকারের ‘স্কুল ফিডিং’ বা মিডডে মিল প্রকল্পটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের এই মহতী উদ্যোগ এখন এক শ্রেণির অতি লোভী ঠিকাদার ও অসাধু চক্রের দুর্নীতির চারণভূমিতে পরিণত হয়েছে।তাড়াইলে ‘স্কুল ফিডিং’ প্রকল্পে নিন্ম মানের খাবার পরিবেশন ও অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এর বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি তাড়াইলে কার্যত নামমাত্র বাস্তবায়িত হচ্ছে।

Manual4 Ad Code

প্রকল্প সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার ৭০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ করার কথা। এর মধ্যে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ এবং বুধবার ফর্টিফায়েড বিস্কুট ও স্থানীয় মৌসুমি ফল দেওয়ার নির্দেশনা রয়েছে। নির্ধারিত ওজন অনুযায়ী প্রতিটি বনরুটি ১২০ গ্রাম, ডিম ৬০ গ্রাম, দুধ ২০০ গ্রাম, বিস্কুট ৭৫ গ্রাম এবং ফল ১০০ গ্রাম হওয়ার কথা।

Manual5 Ad Code

তাড়াইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ রয়েছে, পচা ডিম, আধাপাকা কলা কিংবা দুর্গন্ধযুক্ত পাউরুটি দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। এতে নির্ধারিত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। উদ্বেগজনক বিষয় হলো—কর্মসূচির বাস্তবায়ন সম্পর্কে উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা এমনকি অনেক বিদ্যালয়ের শিক্ষকও সুনির্দিষ্ট তথ্য জানেন না।

Manual1 Ad Code

সরেজমিনে তাড়াইল সদর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও ভেরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফুন্নাহার রোজিনা বলেন, ‘২৯ মার্চ থেকে মিড ডে মিল কর্মসূচি শুরু হলেও মাঝেমধ্যে কোনো কিছুই দেয়া হয় না। জিজ্ঞেস করলে তারা নানান অজুহাত সামনে নিয়ে আসে। খাদ্য তালিকায় বিস্কুট দেওয়ার কথা থাকলেও বিস্কুট দেয়া হতো না। সপ্তাখানিক ধরে খাদ্য তালিকায় বিস্কুট দিচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির তাড়াইল উপজেলার অডিটর মো. বুকারিয়া বলেন, বনরুটি, সিদ্ধ ডিম ও কলা আমরা সরবরাহ করে থাকি। উপর থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবেই সরবরাহ করছি।

Manual4 Ad Code

এ বিষয়ে তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা
এনামুল হক জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) যৌথভাবে এ কর্মসূচির খাদ্যসামগ্রী সরবরাহ করছে। আমি এবিষয়টি সর্ম্পকে খোঁজ-খবর রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code