শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি

সিলেট নিউজ ডেস্ক / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :
কুমিল্লায় এক নারী কর্মচারীর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তার অফিসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
ভুক্তভোগীর ভাষ্য, গত ২১ তারিখ সকালে একটি প্রশাসনিক বিষয় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে যান। সে সময় সেখানে কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। একপর্যায়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অশোভন আচরণ করা হয়। তিনি অভিযোগ করেন, একজন কর্মকর্তা তাকে “সুন্দরী” বলে সম্বোধন করেন এবং আরেকজন তাকে ধরে টানাহেঁচড়া করেন।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বলেন,
“উনি আমাকে সুন্দরী বলবে কেন? আমার নাম তো সুন্দরী না। উনি আমার বুকে হাত দিবে কেন?”
তিনি আরও জানান, এর আগেও তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হতো। কখনও বদলির ভয় দেখানো হতো, আবার কখনও অনৈতিক প্রস্তাব দেওয়া হতো। এমনকি বদলি ঠেকিয়ে দেওয়ার কথা বলে তার কাছে টাকা চাওয়ার অভিযোগও করেছেন তিনি।
ভুক্তভোগীর দাবি, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে কুমিল্লা থেকে অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজন, স্বজন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
তবে অভিযুক্ত কর্মকর্তা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ঘটনার সময় কক্ষে একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code